1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫৭৪ বার

নিজস্ব প্রতিবেদক : আট জাতির এসিসি ইমার্জিং এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ রানে হারিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ২৩ নভেম্বর ফাইনালে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচ দুটিও মিরপুরে অনুষ্ঠিত হবে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে ওমর ইউসূফ সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া সাইফ বদর ৪৭, হায়দার আলী ৪৩, রোহাইল নাজির ৩৫ এবং ইমরান রফিক ২৮ রান করেন।

ভারতের পক্ষে শিভাম মাভি, ঋত্বিক শোকেন এবং সৌরভ দুবে প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করে। দলের পক্ষে সানভির সিংয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৬ রান।

এছাড়া শাহরাত ৪৭, আরমান জাফর ৪৬ এবং চিনময় ২৮* রান করেন।

পাকিস্তানের পক্ষে সাইফ বদর এবং মোহাম্মদ হাসনাইন উভয়েই দুটি করে উইকেট লাভ করেন। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net