1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে কৃষকদের ধান কেটে দিল উত্তর জেলা কৃষকদল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মীরসরাইয়ে কৃষকদের ধান কেটে দিল উত্তর জেলা কৃষকদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৪৪ বার

মীরসরাই প্রতিনিধি ঃ
করোনা জনিত কারনে শ্রমিক সংকটে মীরসরাই উপজেলায় বোরো ধান কাটা নিয়ে অনেক কৃষক বিপাকে। দেশের দূর্যোগময় এমন সময়ে খাদ্য সংকটের হাত থেকে রক্ষা পেতে কৃষকদের ধান কেটে দেয়ার কর্মসূচি শুরু করলো চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদল।
(১২ মে ) মঙ্গলবার উপজেলার মধ্যম মঘাদিয়া গ্রামের কৃষক মোঃ কামাল উদ্দিনের ১ একর জমির ধান কেটে দেয় কৃষকদলের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উক্ত ধানকাটার সূচনা করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী ও সাধারন সম্পাদক বদিউল আলম বদরুল। এছাড়া কৃষকদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ধান কাটায় অংশগ্রহনকারী নেতৃবৃন্দ যথাক্রমে উত্তর জেলা যুগ্ম সম্পাদক মফিজ উদ্দিন মিয়াজী, উপজেলা কৃষকদলের সেক্রেটারী নুরুল আলম মেম্বার, মোশাররফ হোসেন, কবির হোসেন, সেলিম উদ্দিন, গোলাম কিবরিয়া মজনু, শরিফুল ইসলাম পিন্টু, যুবদল নেতা সরওয়ার হোসেন রবি প্রমুখ। এসময় অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী বলেন ঠিক এই মুহুর্তে সরকারের উচিত কৃষি বিভাগের মাধ্যমে ধান কাটার মেশিন দ্বারা ধান কাটা ও মাড়াইয়ে সহযোগিতা করা। তিনি শীঘ্রই এমন উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান। তিনি বোরো ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত দরিদ্র মানবিক কষ্টে থাকা কৃষকদের শনাক্ত করে এভাবে ধান কাটায় সহযোগিতা করার ঘোষনা ও প্রদান করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net