1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেতন না দিয়ে ঈদের দিন ৬ সাংবাদিককে চাকরিচ্যুত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বেতন না দিয়ে ঈদের দিন ৬ সাংবাদিককে চাকরিচ্যুত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৯০ বার

নিজস্ব প্রতিনিধি |
বেতন বকেয়া পরিশোধ না করে ঈদের দিন বিনা নোটিশে ৬ সাংবাদিককে চাকরিচ্যুত করলো অনলাইন পত্রিকা আগামীনিউজ ডটকমের প্রধান সম্পাদক ডা. নিম হাকিম।

জানা গেছে, ঈদের আগর দিন (২৪ মে) বেতন চাওয়ায় ছয় সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা হলেন, মুহাম্মদ নাইম, আরিফুর রহমান, তামিম হোসাইন, ফাহিম আহমাদ বিজয়, তাওসিফ মাইমুল ও মো. বাবুল। পরবর্তিতে আরিফুর রহমানকে পুর্নবহাল করা হয় এবং সাইফুল মিঠু নামের অন্য একজনকে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুতদের সাথে কথা বলে জানা গেছে, সাংবাদিকের কারো কারো তিন মাসের, কারো দুই মাসের বেতন বাকি রয়েছে। সাংবাদিকরা জানিয়েছেন , ঈদের আগেরদিন পর্যন্ত সম্পাদক তাদের বেতন না দিয়ে ঈদের দিন সকালে তাদের চাকরিচ্যুত করেন।

এইনিয়ে চাকরিচ্যুত সাংবাদিক মুহাম্মদ নাইম শ্যামল বাংলাকে বলেন, আমাদের অনেকের ২/৩ মাসের বেতন বাকি। ঈদের একসপ্তাহ আগে থেকেই বেতন চাইলে আজ দিব, কাল দিব বলে টালবাহানা শুরু করে।

তিনি আরো জানান, ঈদের আগের দিন সাংবাদিকরা বেতনের জন্য সম্পাদককে ফোন দিলে কারো ফোনই রিসিভ করেননি। আগামী নিউজের ব্যক্তিগত ফেসবুক গ্রুপে বেতনের বিষয়ে কথা বললে সকলকেই গ্রুপ থেকে রিমুভ করে ডমিন প্যানেলও বন্ধ করে দেয়া হয়।

শিগগিরই বেতন না দিলে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়ে চাকরিচ্যুত সাংবাদিকরা বলেন, যেখানে সরকার ২৬ তারিখের মধ্যে সাংবাদিকদের বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সেখানে সাংবাদিকদের ঈদের দিন চাকরিচ্যুত করা চরম নিষ্ঠুরতা এবং সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।

এই নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়কে অবগত করিয়েছেন সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net