1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ কমেছে পাসের হার : বেড়েছে জিপিএ-৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ কমেছে পাসের হার : বেড়েছে জিপিএ-৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩১৯ বার

মঈন উদ্দীন: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশ করেছে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এবার রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।
গত বছর পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪। সেই হিসেবে পাশের হার কমেছে ১ দশমিক ২৭ শতাংশ। তবে গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এছাড়া পাশের হার এবং জিপিএ-৫ উভয় দিক থেকে ফলাফলে এগিয়ে ছাত্রীরা।
রোববার বেলা ১১টার দিকে বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল বিবরণী অনুযায়ী- চলতি বছর রাজশাহী বোর্ডের অধীনে ২৬৫২টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১ হাজার ২২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৮০ হাজার ২০২ জন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী- ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৪৬ জন ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬২১ জন। চলতি বছর বোর্ডের অধীনে শতভাগ পাশ করেছে ৩০৮ টি স্কুলের পরীক্ষার্থীরা। তবে কোনো স্কুলে শূণ্য শতাংশ পাশ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net