1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষকের করোনা শনাক্ত বাড়ি লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষকের করোনা শনাক্ত বাড়ি লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৯৮ বার

রামু প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক। করোনা শনাক্ত হওয়া শিক্ষকের নাম মোঃ ইউনুস, বয়স (৫৮) বছর। তার বাড়ী নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার পুরাতন বাসষ্টেশন এলাকার ইসলামপুর গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে করোনা উপসর্গের কথা জানতে পেরে চিকিৎসক নমুনা সংগ্রহ করেন। শনিবার (৩০ মে ) রাত ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সর পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ সেলিম মাষ্টার ইউনুসের করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর নিশ্চিত করেছেন এই প্রতিবেদকে।
তিনি আরো জানান, গত ২৫ মে ঐ শিক্ষকের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিলো।গত শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টায় ল্যাব থেকে ফোনে ঐ সহকারি শিক্ষকের নমুনার ফলাফল পজেটিভ বলে নিশ্চিত করা হয়।
খবর পেয়ে দ্রুত উপজেলা প্রশাসন তার পরিবার ও সংস্পর্শ আসা ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টেইনে থাকার জন্য বলেছেন।
আজ ৩১ মে রিপোর্ট হাতে পাওয়ার পর এ শিক্ষককে নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশনে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে এ প্রথম করোনা শনাক্ত হওয়ায় পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান,আজ ৩১ মে রবিবার সকালে প্রাথমিক শিক্ষকের বাড়ীসহ যাতায়াত রাস্তার আশপাশে সংস্পর্শ ব্যক্তিদের বাড়ি-ঘর লকডাউন করা হয়েছে। তিনি এখনো মোটামুটি সুষ্ঠু আছে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক মো: ইউনুসের ছেলে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু জানান, তার বাবা অসুুস্থ হওয়ার পর থেকে তাদের পুরো পরিবার নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টেইনে ছিলেন এখনো আছেন। তার বাবা অনেকটা সুস্থের পথে তিনি বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net