ঢাকা   ০২:১৪:৩৭ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বিএফইউজে মহাসচিব শাবান দম্পতির জন্য বিএমএসএফ’র দোয়া কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সাংবাদিক নেতা শাবান মাহমুদ দম্পতির জন্য দোয়া কামনা করেছেন।

সোমবার (১৫ জুন) সংগঠনের পক্ষে থেকে শাবান মাহমুদ ও তার স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিএফইউজের (একাংশ) মহাসচিব ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ সস্ত্রীক করোনায় আক্রান্ত। দু’জনই ডাক্তারের তত্ত্বাবধানে বাসায় আইসোলেশনে আছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন।

এদিকে অাজ (১৫ জুন) শাবান মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে এ সাংবাদিক এই নেতা বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনায় আমি সস্ত্রীক আক্রান্ত। ছোট ভাই ডাঃ তুষারের তত্বাবধানে বাসায়ই সকল বিধিনিষেধ মেনে চলছি আল্লাহ পাকের কৃপায়!! ভরসা রাখি রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতার এবং রহমতের উপর!!

তবে তিনি এ মুহূর্তে ফোনে বা ম্যাসেঞ্জারে যোগাযোগ না করতে অনুরোধ জানিয়ে আরও বলেন, ‘দয়া করে ফোনে বা ম্যাসেঞ্জারে নয়….? আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়, পরিজনেরা আপনাদের দোয়ায় রাখবেন আমাদের !! নিরন্তর শুভ কামনা সবার জন্য।।

অন্যদিকে আরেক সাংবাদিক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য দম্পতিও করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। তাদের সুস্থতার বিষয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন তিনি। করোনাকালীন সময়ে যারা তার জন্য দোয়া করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি