1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অর্থমন্ত্রীর বড় ভাই করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

অর্থমন্ত্রীর বড় ভাই করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৯৭ বার

জামাল উদ্দিন স্বপন:
অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির বড় ভাই ও কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৫ জুন রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি কুমিল্লা শহরের ঝাউতলাস্থ বাড়ীতে পারিবারিক আইসোলেশনে রয়েছেন। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোন উপসর্গ নেই। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রবীন এই নেতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী।
এদিকে গত ১৪ জুন মন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সরকারি গাড়ীর চালক আবদুর রাজ্জাকের করোনা সনাক্ত হয়। এজন্য ১৫ জুন সকালে উপজেলা চেয়ারম্যানসহ তাদের বাড়ীর ৭সদস্যের নমুনা সংগ্রহ করেছে বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াশীষ রায় বলেন, ১৬ জুন পর্যন্ত এই উপজেলায় মোট ৩৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রিপোর্ট এসেছে ২৮৮ জনের। করোনা সনাক্ত হয়েছে ১৭জনের। করোনায় মারা গেছেন ২জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।
উল্লেখ্য করোনাকালে অর্থমন্ত্রীর পক্ষে তাঁর দুই ভাই কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। করোনা ঝুঁকি নিয়েই তারা হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net