1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মারা গেলেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা দ্বীন মোহাম্মদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

করোনায় মারা গেলেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা দ্বীন মোহাম্মদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৫৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ কাশেমী (৫২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

আরও শোক জানিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মাওলানা মো. সেলিম রেজা অপর এক শোকবার্তায় ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান।

মোহাম্মদ কাশেমীর মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। স্বাস্থ্যবিধি মেনে সরকারি ব্যবস্থাপনায় তাকে দাফন হবে বলে জানা গেছে। তবে তার পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালী নিতে চাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net