1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিজ বিশ্ববিদ্যালয়ের ১৬০ অসহায় দোকানির পাশে মুশফিকুর রহিম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

নিজ বিশ্ববিদ্যালয়ের ১৬০ অসহায় দোকানির পাশে মুশফিকুর রহিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৬৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দোকানিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অর্থায়নে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি) ক্যাম্পাসের ১৬০ দোকানির মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ১৫ কেজি চালের সঙ্গে ছিল ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন ও লবণ।

ক্রিকেটার মুশফিকুর রহিমের পক্ষে এই খাদ্য সহায়তা বিতরণের কাজ সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও মুশফিকের এমফিল কোর্সের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক দেবব্রত পাল, মুশফিকের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

করোনাভাইরাসের দুর্যোগকালীন নিজ বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোর অসহায়ত্বের কথা শিক্ষক ড. এটিএম আতিকুর রহমানের মুখে শোনার পরই খাদ্য সহায়তা দেয়ার এই উদ্যোগ নেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৬তম ব্যাচ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মুশফিক। বর্তমানে অধ্যাপক এটিএম আতিকুর রহমানের তত্ত্বাবধানে ‘দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের উদ্ভব ও বিকাশ’ বিষয়ে এমফিল করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net