1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫০২ বার

সৈয়দ আলম, কক্সবাজার :
টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। ৭ ডিসেম্বর রাত নয়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপ ও ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শীর্ষ ডাকাত নুরুল আলমের অনুসারীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে রোহিঙ্গারা জানিয়েছে।
রোহিঙ্গারা জানান, ৭ ডিসেম্বর রাত নয়টার দিকে রোহিঙ্গা ডাকাত জকির গ্রæপ ও ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শীর্ষ ডাকাত নুরুল আলমের অনুসারীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বন্দুক যুদ্ধের ঘটনায় নুরুল আলম ডাকাতে ছোট ভাই শামসুল আলম গুলিবিদ্ধ হয় এবং প্রতিপক্ষ জকির গ্রুপের এক ডাকাত নিহত হয়। তবে নিহত ডাকাতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় অপর এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়। আহত ডাকাত শামসুল আলম এইচ বøক ৬৭৭ নং শেডের ৬নং রুমের বাসিন্দা মৃত মোঃ হোসাইন প্রকাশ লাল বুইজ্জার ছেলে ও ডাকাত নুরুল আলমের ছোট ভাই এবং গুলিবিদ্ধ শিশু এইচ ব্লকের কমিটি আরেফা বেগমের ১১ বছরের সন্তান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘রাত ৯টার দিকে গোলাগুলির শব্দ শুনেছি। তবে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের সংলগ্ন পাহাড়। এখানে প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net