1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : বাম জোট নওগাঁ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : বাম জোট নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৪২ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ:
বাম গনতান্ত্রিক জোটের নওগাঁ জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জেলা সভাপতি কমরেড মহসীন রেজা বলেছেন, মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলগুলো রাষ্ট্রীয়করণ করা ছিল, ৫৪-র যুক্তফ্রন্টের ২১ দফা ও ৬৯-র গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের ১১ দফার অন্যতম অঙ্গীকারের বাস্তবায়ন। ১৯৯২ সালে আদমজী পাটকল বন্ধ করেছিল বিএনপি-জামাত সরকার। আর এবার আওয়ামী লীগ সরকার দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিল। গণবিরোধী এই সিদ্ধান্তের মধ্যদিয়ে গণবিরোধী সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বাম গনতান্ত্রিক জোট নওগাঁ জেলার আয়োজনে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের ব্রীজের মোড়ে পাট ও পাট শিল্প রক্ষার্থে এবং
রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধে সরকারের গনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের আঘাতে মানুষ যখন বিপর্যন্ত, তখন গণবিরোধী সরকার ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করেছে। এর ফলে শুধু ২৫ হাজার শ্রমিকই নয়, পাটচাষিসহ পাটশিল্পের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হবে।

সাধারন সম্পাদক কমরেড শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, সাবেক সভাপতি কমরেড প্রদ্যুৎ ফৌজদার, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা, আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন, বাসদ নেতা শমসের আলী মোল্লা, শ্রমিক নেতা কমরেড মুনসুর রহমান, যুবনেতা কমরেড অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন, ছাত্র নেতা শামীম আহসান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net