1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে সিনহা হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে ঃ র‍্যাবের মহাপরিচালক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে সিনহা হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে ঃ র‍্যাবের মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬৪২ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার তদন্ত অত্যন্ত গুরুত্ব ও পেশাদারিত্বের করছে র্যাব।

সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে মামলার তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা প্রয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে র্যাব প্রধান নিজেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন র্যাব প্রধান।

তিনি বলেন, আমি নিজেই অত্যন্ত গুরুত্বের সাথে এই মামলার তদন্ত কার্যক্রম তদারকি করছি। অত্যন্ত পেশাদারিত্বের এই সিনহা হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে। এই ঘটনা নিয়ে বাহিনীগুলোর মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম চলছে।

র‍্যাব সূত্রে জানা যায়, মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারে আসেন।

কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিকাল ৪টার দিকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুরে যান।
৫টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফিরে এসেছেন তিনি।

র‍্যাবের মহাপরিচালকের সাথে ছিলেন পরিচালক (মিডিয়া) লে. কর্ণেল আশিক বিল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net