1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়াউর রহমানের উপর তাদের এতো রাগ কেন? - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

জিয়াউর রহমানের উপর তাদের এতো রাগ কেন?

কবি আবদুল হাই শিকদার|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৭১৭ বার

বাংলা ভাষায় ব্যবহৃত সব ধরণের নির্মমতা , নিষ্ঠুরতা , ক্রুদ্ধতা , ক্রুরতা , হিংস্রতা , বিদ্বেষ , বিকার ও ইতরতা নিয়ে জিয়াউর রহমানের উপর ঝাপিয়ে পড়েছে তারা ।

তাদের শীর্য পর্যায় থেকে শুরু করে নর্দমার পোকামাকড় পর্যন্ত , গত কয়েক দশকে কম করেও ৩০ লক্ষ বার জঘন্য ও কুৎসিত ভাষায় আক্রমণ চালিয়েছে এই মানুষটির উপর ।
পাঠ্যবই , বিমানবন্দর , মেডিকেল কলেজ , স্টেডিয়াম , উদ্যান , শিল্প কারখানা , সংবিধান , যেখানেই হোক —— অন্ধ , উন্মত্ত , হৃদয়হীন , হিতাহিতবোধশূণ্য দানবের মতো জিয়াউর রহমানের নামের উপর , তাঁর সম্মান ও মর্যাদার উপর , জাতীয় ইতিহাসে তাঁর অবস্থানের উপর , অবদানের উপর , ইমেজের উপর , তাঁর প্রতি গণমানুষের ভালোবাসার উপর চালিয়েছে হাতুড়ি , শাবল , গাইতি ও বুলডোজার ।

এখন চলছে রুচি , শিষ্টাচার ও সভ্যতাবর্জিত বিপুল বিশাল ভয়াল জিঘাংসা ও আক্রোশ মেশানো , ঘৃণার এসিডে ঝলসানো কলম ও চোয়ালবাজী ——
অন্যায় , অন্যায্য , অসত্য , উদ্ভট , বানোয়াট , কষ্টকল্পিত অভিযোগ আর অভিযোগ !

সঙ্গত কারণেই প্রশ্ন জাগে কেন এই নৃশংসতার তান্ডব ?
কেন একজন মহান মানুষের বিরুদ্ধে এই বিষোদ্গার ?
কেন তাঁর অসামান্য ভাবমূর্তি ধ্বংসের জন্য এই হীন যুদ্ধাবস্থার আয়োজন ?
তাঁর অবদান , তাঁর রাজনৈতিক দর্শন , তাঁর দল ও পরিবারের বিরুদ্ধে কেন এই গোয়েবলসীয় অপপ্রচারের সর্বনাশা বন্যা ?
একই ভাঙ্গা রেকর্ড প্রতিদিন শুনতে শুনতে জাতির কান ও প্রাণ দুটোই ঝালাপালা হয়ে গেছে ।তবুও এই সংঘবদ্ধ একটানা ঘেউ ঘেউ থামছে না !

তবে শুধু জিয়াউর রহমান নন , তাদের অশ্রদ্ধা , উপেক্ষা ও উদাসীনতার নোংরা ছোবল থেকে আজ পার পাচ্ছেন না খাজা সলিমুল্লাহ , শেরে বাংলা , মওলানা ভাসানী , তাজউদ্দিন এবং জেনারেল ওসমানীর মতো জাতীয় নেতৃবৃন্দও ।
কারণ কি ?

এই সব অপপ্রয়াসের স্বরূপ কি ?
কারা , কেন , কিজন্য , কিভাবে এই জাতিঘাতী , আত্মঘাতী ভয়াবহ অপকর্মটি করছে ?
তার আসল চেহারাটা জানা আজ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই জরুরী ।
এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি আমার
“ জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল “ গ্রন্থে ।

এখনও যারা দেশকে , দেশের মানুষকে ভালোবাসেন , এখনও যাদের হৃদয়ে প্রেম , প্রীতি ও করুণার আলোড়ন আছে ,
এখনও যাদের কাছে নীতি , নৈতিকতা , সত্য ও ন্যায়ই সঠিক পথ বলে মনে হয় —— তাঁরা বইটি পড়ে দেখতে পারেন ।

[ প্রকাশক : শিকড় , ৩৮ বাংলাবাজার ঢাকা ১১০০ ।অথবা , রকমারী ডট কম বা বই বাজার — থেকে অনলাইনেও বইটি সংগ্রহ করা যাবে ।
—- সকলের সুবিধার্থে এই সংযোগটুকু দিলাম । ]

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net