1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবেদ খানের জাগরণের ৮ মাসের বকেয়া বেতনের দাবিতে ডিআরইউ চত্বরে সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

আবেদ খানের জাগরণের ৮ মাসের বকেয়া বেতনের দাবিতে ডিআরইউ চত্বরে সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার তালুকদার _|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৭০৫ বার

পিআইবির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণের ৮ মাসের বকেয়া বেতনের দাবিতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ চত্বরে পূর্বঘোষিত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ওই মানববন্ধন থেকে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত সাংবাদিকরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, দৈনিক জাগরণের সিনিয়র রিপোর্টার তারেক সালমান। উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ও আপ্যায়ন সম্পাদক এইচএম আকতার, দৈনিক জাগরণের হাসিবুল ফারুক চৌধুরী, মেহ্দী আজাদ মাসুম, হালিম মোহাম্মদ, হাসান শাফিঈ, বেনু সুত্রধর, আল হেলাল শুভ, নুরুল ইসলাম, রিয়াজুল ইসলাম শুভ, আসমাউল হুসনা সুমী, ফাইজা চৌধুরী ও কাশেম হারুন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা জাগরণের সম্পাদক আবেদ খানকে অনতিবিলম্বে গত ৮ মাসের বকেয়া বেতন পরিশোধের আহবান জানান। অন্যথায় বেতনের দাবিতে চলমান এ কর্মসূচি আরো কঠোর করার ঘোষণা দেন তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের বেতন না দিয়ে জাগরণের মালিক-কর্তৃপক্ষ যে টালবাহানা করছেন তা কোনভাবেই সহ্য করা হবে না। দৈনিক জাগরণ সাংবাদিকদের পাওনা বেতন না দিলে শিগগিরই সম্পাদক-প্রকাশকের উত্তরার বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনসহ জাতীয় প্রেসক্লাব ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এর সামনে কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বলেন, করোনাকালেও দৈনিক জাগরণের আমাদের সহকর্মীরা মানবেতর জীবন-যাপন করছেন। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এখানে কোন রাজণৈতিক মত নেই। আমরা সবাই মিলে আমাদের সহকর্মীদের দাবী আদায়ে যা করার তাই করবো।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক কবির আহমেদ খান জাগরণ সম্পাদক ও প্রকাশক আবেদ খানের উদ্দেশ্যে বলেন, আপনি বেতন দিয়ে দেন। তা না হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আঠারোশো সদস্য ঐক্যবদ্ধভাবে দৈনিক জাগরণ এর সাংবাদিকদের বকেয়া বেতন আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net