1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হরিনের মাংসসহ এক শিকারী আটক মোংলা পৌর শহর থেকে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

হরিনের মাংসসহ এক শিকারী আটক মোংলা পৌর শহর থেকে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৩ বার

মোংলা পৌর শহরের শেহালাবুনিয়া এলাকা থেকে হরিনের মাংসসহ এক চোরা হরিন শিকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সেন্টপলস স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে ব্যাগ ভর্তি হরিনের মাংস নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়,শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সুন্দরবনের মায়াবি হরিন শিকার করে একদল চোরা শিকারী পৌর শহর দিয়ে পাচার করছে এসময় গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এ সংবাদের সুত্রধরে ওই এলাকাসহ বেশ কয়েকটি পয়েন্টে পৃথক অভিযান চালায় পুলিশের কয়েকটি দল। পৌর শহরের ৭নং ওয়ার্ড সেন্টপলস স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে ব্যাগ ভর্তি হরিনের মাংস নিয়ে একটি লোক ভ্যান যোগে যাচ্ছিল। এসময় তাকে সন্দেহ হলে পিছন থেকে ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আনুমানিক ৫কেজি মাংসসহ মোংলা শহরের ১নং ওয়ার্ড কুমারখালী এলাকার বাসিন্ধা দোলেয়ার হাওলাদারের ভাড়াটিয়া এবং মোড়েলগঞ্জ উপজেলার তেলীখালী গ্রামের মজনু হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার (৪০) কে আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একটি চক্র প্রশাসনের নজর ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে হরিণ পাচার করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে এমন গোপন খবরের সুত্রধরে মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাগ ভর্তি হরিণের মাংস সহ বাচ্চু হাওলাদার কে আটক করা হয়। আজ শনিবার সকালে আটক বাচ্চু হাওলাদার কে বাগেরহাট আদালতে প্রেরন করা হবে এবং আদালতের নির্দেশনায় জব্দকৃত হরিণের মাংস ধ্বংস করা হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net