1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ক্যাশবক্স ভেঙ্গে সাড়ে ৩ লাখ টাকা লুট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

মীরসরাইয়ে ক্যাশবক্স ভেঙ্গে সাড়ে ৩ লাখ টাকা লুট

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৯ বার

মীরসরাইয়ে দিন দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবক্সের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল ৯টার দিকে মীরসরাই পৌর বাজারের কলেজ রোড়ের করিম মার্কেটের নিচতলায় অবস্থিত ভূঁইয়া ক্লর্থ স্টোরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মীরসরাই থানা পুলিশ।

ভূঁইয়া ক্লথ স্টোরের স্বত্ত্বধিকারী সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার সকালে বাড়ি থেকে দোকানে আসার সময় তার ছোট ছেলে সানির জন্য মোটর সাইকেল কিনতে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে এসেছি। এরপর দোকানের ক্যাশ বক্সে রেখে তালা লাগাই দিই। দোকান পরিস্কার করে আমি মার্কেটের পেছনে যায়। দুই, তিন মিনিট পর দোকানে এসে দেখি ক্যাশবক্স ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। গচ্ছিত সব টাকা নিয়ে গেছে। আমি বিষয়টি মীরসরাই থানায় অবহিত করেছি।

এই বিষয়ে মীরসরাই থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, মীরসরাই পৌর বাজারে একটি দোকানে চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। এই ঘটনায় থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের হলে আমরা তদন্তপূর্বক চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net