1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফকিরহাটে পিকআপ ও গরু সহ দুইজন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

ফকিরহাটে পিকআপ ও গরু সহ দুইজন আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৮ বার

বাগেরহাট জেলার, ফকিরহাট উপজেলার বেতাগা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় মডেল থানা পুলিশ পিকআপ ও দুইটি গরুসহ সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে। বুধবার সন্ধ্যায় তাদেরকে বেতাগার মাসকাটা এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো পাগলা শ্যামনগর গ্রামের সৈয়দ মোল্লার পুত্র পিকআপ চালক ও সিন্ডিকেটের সদস্য সুমন মোল্লা (২৮) ও দক্ষিণ খানপুর এলাকার আলাল সরদারের পুত্র রাসেল সরদার (২২)। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) রফিকুল ইসলাম জানান, চক্রটি যশোর এলাকা থেকে দুইটি গরু চুরি করে বেতাগার মাসকাটা মল্লিশখা এলাকায় এনে রাখে। স্থানীয়দের বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তারা রাত ৭টার দিকে পিকাপে করে গরু ও মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। এদের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। পুলিশ তাদেরকে আটকের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। গরু চুরি চক্রের মোট ৫জনের নাম উল্লেখ করে মামলা করা হবে পুলিশ জানিয়েছে।

তবে কোন এলাকা থেকে গরু দুটি চুরি করা হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আসছিল।

উল্লেখ্য, ফকিরহাট সহআশপাশ অঞ্চল সমূহে সাম্প্রতিক সময়ে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় অভিযোগ বা মামলা দায়ের হলেও পুলিশ চুরি হওয়া গরু বা চোরদের আটক করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net