1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

গাইবান্ধায় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮০ বার

করোনাকালিন পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধার মূলধারার ৪২ জন জাতীয় দৈনিক সংবাদপত্র ও টেলিভশনের সাংবাদিকদের মধ্যে বুধবার গাইবান্ধা পৌরসভা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ করেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এনটিভির গাইবান্ধা প্রতিনিধি কৃষ্ণ চাকীর সভাপতিত্বে দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় এই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনকণ্ঠের জেলা প্রতিনিধি আবু জাফর সাবু, দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু প্রমুখ।

বক্তারা বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পেশাজীবি মানুষ যারা করোনাকালে ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন তাদের জন্য আর্থিক সহায়তা দানের এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে পেশাদার সাংবাদিকদের করোনাকালিন সময়ে বেতন-ভাতা বন্ধ হওয়ার উপক্রম দায়িত্ব পালনে তারা দুর্ভোগের মধ্যে পড়েন। তাই তিনি সেই সময়ে সারাদেশের সাংবাদিকদের পাশে সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন। যা ইতোপূর্বে কখনও কোন রাষ্ট্র প্রধান করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net