ঢাকা   ০৯:৪২:১৮ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ৩ নবাগতকে নিয়ে নির্মিত হচ্ছে ৮ ছবি

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৯৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্ল্যাটফর্ম থেকে প্রায় একই সময়ে তিন জন নায়িকা এসেছেন চলচ্চিত্রে। তারা হলেন জান্নাতুল ফেরদৌস ঐশী, জাহারা মিতু এবং নিশাত নাওয়ার সালওয়া। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে তারা কেউ তেমন একটা এগুতে পারেননি। আলোচনায়ও আসতে পারেননি তাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আসার অহমিকার কারণে। তাদের সম্পর্কে প্রথম যে অভিযোগটি রয়েছে, তারা হলেন অভিনয়ে একেবারেই কাঁচা। এই অভিযোগটি মিথ্যা হওয়ার কথা নয়। কারণ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্ল্যাটফর্মটি অভিনয়ের জন্য নয়।

এজন্য তারা কাঁচা হতেই পারেন। একজন পরিচালক অনেকটা বিরক্তি নিয়েই বললেন, প্রযোজক নিলে তার কি করার আছে? প্রযোজকের পছন্দে যারা চলচ্চিত্র জগতে আসেন, তাদের কেউ তারকা হয়েছে এমন প্রমাণ একেবারে বিরলই বলতে হবে। আজকাল শিল্পী নির্বাচন করেন, বিজ্ঞাপন দাতাসহ বিভিন্ন কর্নারের সুযোগ সন্ধানীরা। তাই এখন তারকাও তৈরি হয় না। জান্নাতুল ফেরদৌস ঐশী বর্তমানে আদম নামে একটি ছবিতে কাজ করছেন। এর আগে তিনি স্বপ্নবাজি ও মিশন এক্সট্রিম নামে দুটি ছবিতে কাজ করেছেন। কিন্তু তিনটি ছবিতে কাজ করেও দর্শক পরিচিতির বলয়ে প্রবেশ করতে পারেননি।

জাহারা মিতু নামে একজন নায়িকা এসেছেন আগুন ছবিতে। সেই ছবিটির আউটডোর কাজ হলেও ক্যাসিনো কাণ্ডে ছবির প্রযোজক গ্রেপ্তার হলে ছবির কাজ থেমে যায়। ছবিটি আদৌ শেষ হবে কিনা বা কিভাবে হবে পরিচালক বদিউল আলম খোকন নিজেও বলতে পারছেন না। তবে তিনি যৌথ প্রযোজনার কমান্ডো ছবিতে কাজ করেছেন। অমিত সম্ভাবনা নিয়ে কাজ করছেন স্বপ্নে দেখা রাজকন্যা, বীরত্ব ও এই তুমি সেই তুমি ছবিতে কাজ করছেন নিশাত নাওয়ার সালওয়া। ইতোমধ্যে স্বপ্নে দেখা রাজকন্যা ছবিটির কাজ শেষ হয়েছে। এই তুমি সেই তুমি ছবির কাজ দ্রুত এগিয়ে চলছে। কিন্তু ছবি মুক্তির আগেই যে আলোচনায় এসে দর্শকের মধ্যে নিজের সম্পর্কে আগ্রহ তৈরি করা সেটা কাউকে নিয়ে হচ্ছে না, যা হয়েছে মৌসুমী, শাবনূর বা পপিদের নিয়ে। কিন্তু ঐশী, মিতু বা সালওয়ারা কাজ করেও সকলের অলক্ষ্যে থেকে যাচ্ছেন। অথচ চলচ্চিত্রের বর্তমান তারকা সংকটে তাদের পাদপ্রদীপের আলোয় আসা উচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি