1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সমাজসেবীকা নীলিমা রাণী পালিতের মৃত্যুঃ সাংসদ ফজলে করিমসহ বিশিষ্টজনের শোক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  

রাউজানে সমাজসেবীকা নীলিমা রাণী পালিতের মৃত্যুঃ সাংসদ ফজলে করিমসহ বিশিষ্টজনের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩০৫ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
সুলতাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সুধীর চন্দ্র পালিতের স্ত্রী সমাজসেবীকা নীলিমা রাণী পালিত পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। ৬ অক্টোবর মঙ্গলবার ভোরে তিনি ফকিরহাটস্থ নিজ বাস ভবণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুককালে তিনি দুই পুত্র, দুই কন্যা সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। রাউজান পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি, রাউজান জুয়েলারী সমিতির সভাপতি, ফকিরহাট কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাজু পালিত ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু পালিতের মাতা সমাজ সেবীকা নিলীমা রাণী পালিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি এক শোক বার্তায় প্রয়াত নীলিমা রাণীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনাব জানান। এছাড়া শোক প্রকাশ করেছেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক বিল্পব মহাজন, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন দে, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ফকিরহাট কালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি স্বপন দাশ গুপ্ত, আশিষ চৌধুরী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সনজিব দত্ত, রাউজান জগন্নাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, রাস বিহারী ধাম পরিচালনা পরিষদের সভাপতি পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, যুবলীগ নেতা উজ্জ্বল কান্তি দাশসহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net