1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাবী ছাত্রী ধর্ষক মজনুর বাড়ি হাতিয়া নিশ্চিত করতে পারেন নি কেউ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

ঢাবী ছাত্রী ধর্ষক মজনুর বাড়ি হাতিয়া নিশ্চিত করতে পারেন নি কেউ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৫২৯ বার

মাহবুবুর রহমান: ঢাবি ছাত্রীর ধর্ষক সিরিয়াল রেপিস্ট মজনুর বাড়ি হাতিয়ায় নয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার থেকে বিভিন্ন যায়গায় খোঁজ নিয়ে জানা গেছে তার আদৌও কোন ঠিকানা নেই।

এ বিষয়ে নিয়ে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান মাছুম বিল্লাহ জানান, জানান আমরা বিভিন্ন মানুষের ফোন পেয়ে গত ২ দিন থেকে ৯ ওয়ার্ডের ৭ মেম্বার ও চৌকিদার, দফাদার নিয়ে বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে হাতিয়ার-জাহাজমারা গ্রামে মজনু, পিতা- মৃত মাহফুজুর রহমান, মা: সখিনা খাতুন নামে কাউকে পাইনি। ১২ বছর আগের তথ্য ইউনিয়ন পরিষদে নেই।

তার স্ত্রী মারা ও বাবা মারা যাওয়ার বিষয়টিও এখন পর্যন্তও জানা নেই।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বললে তারা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেননি।

হাতিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন কিরন জানান, আমরা গণমাধ্যম কর্মীরা সরজমিন অনুসন্ধান করে ধর্ষক মজনুর কোন ঠিকানা খুঁজে পাই নি।

এ দিকে নোয়াখালী জেলার একাধিক জেলা সাংবাদিকদের সাথে কথা বললে তারাও বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয় বলে জানান ।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, আমরা আন অফিসিয়ালী তার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোন ঠিকানা নিশ্চিত করতে পারিনি। তবে অফিসিয়ালি কোন তথ্য আসলে আমরা তখন বিষয়টি আরো নিশ্চিত হতে পারব। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net