1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার

মাগুরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার রামনগর ও টেংগাখালি এলাকার চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে ২১৫ পিস ইয়াবাসহ আটক করেছে।
আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের নন্দদুলাল মিত্রর ছেলে সুজন মিত্র (৩৭), মাগুরা শহরতলীর পারন্দুয়ালী শেখ পাড়া গ্রামের আব্দুল হাকীমের ছেলে মুরাদ হোসেন (৪২) ও শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নেের দুর্গাপুর গ্রামের আইন উদ্দিনের ছেলে সাইফুল লস্কর (২৭)।

এরা সকলেই আন্ত:জেলা মাদক কারবারি বলে জানা গেছে।
মাগুরা সদর থানার এএস আই মোঃ সোহাগ মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে রামনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মুরাদ হোসেন ও সাইফুল লস্করকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সদরের টেংগাখালি এলাকা থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অপর মাদক কারবারি সুজন মিত্রকে আটক করা হয়েছে। তাদের কাছ থাকা মোট ২১৫ পিস ইয়াবা উদ্ধার হয়। যার আনুমানিক মুল্য ৬৪ হাজার টাকা।আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে মোবাইলে জানিয়েছেন তাদের বিরুদ্দে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং- ১০ ও ১১ তারিখ ১২/১০/২০২০ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net