1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে বয়স্কা নারী ছেলের অত্যাচার থেকে বাঁচতে আকুতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে বয়স্কা নারী ছেলের অত্যাচার থেকে বাঁচতে আকুতি

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩১৫ বার

রুছিয়া বেগম একজন ৬০ বছর বয়সী মহিলা।বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন।ভূমিহীন এই বয়স্কা নারী অতিকষ্টে গ্রামে দুই শতক জমি ক্রয় করে ছোট্র ঘর করে কোন রকম জীবন পরিচালনা করেন।তাঁর স্বামী তাজুল ইসলাম দিনমজুর। বর্তমানে রুছিয়া বেগম ও তাঁর স্বামী ভালো নেই।অতি কষ্ট করে যে সন্তানকে বড় করেছেন এখন তার অত্যাচারে নিজের ক্রয়করা ভূমিতে থাকতে পারছেন না রুছিয়া বেগম।

রুছিয়া বেগমের অভিযোগ, ছেলে লিটন ও তার স্ত্রী রুমা বেগম তাদের উপর অত্যাচার করেন।জোরপূর্বক বাড়ির দুই শতক জায়গা দখলে করে ফেলেছে তারা।কথায় কথায় গায়ে হাত তুলেন।যে কোন সময় হত্যাো করে ফেলতে পারেন বলে আশংকা করছেন মা রুছিয়া বেগম।তিনি আরও জানান,আমার ছেলে লিটন জুড়াড়ী ও মাদক সেবী। তার স্ত্রী রুমা চরিত্রহীনা। বাড়িতে মাদকসেবীরা নিয়মিত যাতায়াত ও বউ অনৈতিক কাজ করে ব্যবসা করেন।

তিনি আরও আমি এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছি।তিনি অভিযোগটি তদন্ত করতে হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদকে দায়িত্ব দেন।তিনি তদন্ত করে ঘটনা সত্য বলে প্রতিবেদন দেন।সে সাথে আমার ছেলে ও ছেলের বউকে বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র বসবাসের সিদ্ধান্ত দেন।কিন্ত আমার ছেলে লিটন সিদ্ধান্ত অমান্য করে গ্রামের কুচক্রী মহলে প্ররোচনায় আবার বাড়ি দখল করে নেন।তিনি বলেন আমি মানবেতর জীবন কাটাচ্ছি এবং যে কোন সময় আমাকে ছেলে লিটন ও বউ রুমা হত্যা বা আহত করতে পারে।আমি মাননীয় অর্থমন্ত্রী ও আইন শৃংখলা বাহিনির হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net