1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় লিফলেট-পোস্টার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় লিফলেট-পোস্টার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৩৭ বার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আইয়ুব আলী (৫৫) হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামি মোমিন, হাবিব ও মনির হোসেন পুলিশ রিমান্ডে।

আদালতের আদেশে তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাদের রিমান্ড শেষ হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠামইন থানার এসআই মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।

এসআই মাহবুব আলম আরো জানান, আইয়ুব আলী হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে মিঠামইন থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আসামি মোমিন, হাবিব ও মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন সকালে পূর্ব শত্রুতার জের ধরে মিঠামইন বাজারের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের রাস্তায় সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রভাবশালী গণি মেম্বার গংরা আইয়ুব আলী গংদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘামলায় আইয়ুব আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে ৩ মাস ২০ দিন পর আইয়ুব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার পর মিঠামইন থানায় আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তিতে আইয়ুব আলী মারা যাওয়ার পর মামলায় খুনের ধারা যুক্ত হয়।

বাদী আমিনুল ইসলাম জানান, তার পিতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সমস্ত এলাকায় পোস্টার লাগিয়েছেন এবং লিফলেট বিতরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net