1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুড়িমারীতে কোরআন শরীফ তছনছ করার ঘটনায় ১৪৪ ধারা জারি, একজনকে পিটিয়ে হত্যার পর আগুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

বুড়িমারীতে কোরআন শরীফ তছনছ করার ঘটনায় ১৪৪ ধারা জারি, একজনকে পিটিয়ে হত্যার পর আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫৩৭ বার

লাভলু শেখ লালমনিরহাট থেকে|| লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরের কোরআন ও হাদিস শরীফ রাখার স্লেফ তছনছ করার অভিযোগে রংপুর জেলার শালবন গ্রামের অাব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে এবং রংপুর ক্যান্ডপাবলিক এন্ড কলেজের লাইব্ররিয়ান কে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়েছে বিক্ষুব্ধ মসজিদের মুসল্লিরা ও জনতা।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ঘটে এ ঘটনা। এরপর লাশ নিয়ে গিয়ে বুড়িমারী প্রথম বাঁশকল এলাকায় জয় ট্রেডার্সের সামনে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের উপর কাঠখড়ি ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেয়। এসময় তাদের ব্যবহার করা মোটরসাইকেল ও পুড়িয়ে দেয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য হাফিজুল ইসলাম।

ইউপি সদস্য হাফিজুল ইসলাম মোবাইলে ঘটনার বর্ণনা করে বলেন, ‘আসরের নামাজ শেষে বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে ২জন বহিরাগত অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি মসজিদের খাদেম জুবেদ আলীকে সাথে নিয়ে একজন মসজিদের ভেতরে প্রবেশ করে কোরআন শরীফ ও হাদিসের বই রাখার স্লেফে অস্ত্রো আছে বলে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে মসজিদের সামনে থাকা ৫/৬জন মুসল্লি প্রবেশ করে ওই ব্যক্তিকে এবং বারান্দায় থাকা অপর ব্যক্তিকে সিঁড়িতে বসিয়ে মারধর করছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই ২ ব্যক্তিকে নিয়ে এসে পাশে বুড়িমারী ইউনিয়ন পরিষদের একটি কক্ষের ভেতরে ঢুকে তালা লাগিয়ে রাখি। আমাদের পেছনে শতাধিক লোকজন আসে। মুহুর্তে শত শত লোকজন জড়ো হতে থাকে। পরে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত, ইউএনও কামরুন নাহার, উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম নেওয়াজ নিশাতকে ফোনে কল দিলে তারাও আসেন। এরই মধ্যে হাজার হাজার উত্তেজিত জনতা কারো কথাই না শুনে পরিষদের দরজা-জানালা ভেঙে একজন ব্যক্তি বাইরে বেড় করে ইউনিয়ন পরিষদ চত্তরেই সবার সামনে পিটিয়ে হত্যা করে। পরে লাশ টেনে হিচড়ে নিয়ে গিয়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বুড়িমারী প্রথম বাঁশকল এলাকায় আগুন ধরিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেয়। সেখানে ৫/৬ হাজার উত্তেজিত মানুষ কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না।’

রাত ১১টায় ১জনের পরিচয় পাওয়া যায় অপর ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। একটি সৃএ জানায়, ও ২ জনেই রংপুর জেলার শালবন এলাকার বাসিন্দার।

মসজিদের খাদেম জুবেদ আলী জানান ওই ব্যক্তি ২ জন র‌্যাব ও আর্মির পরিচয় দিয়ে বলে যে, কোরআন শরীফ ও হাদীস রাখার স্লেফে না কি অস্ত্র আছে খুজতে শুরু করে। এক পর্যায়ে সবকিছু তছনছ করে। এসময় মসজিদের বাইরে অবস্থান করা হোসেন আলী (৩৫) নামে এক মুসল্লিসহ ৫/৬জন মুসল্লি মসজিদের ভেতরে ঢুকে তাকে আটক করে বাইরে নিয়ে আসে। মসজিদের বারান্দায় থাকা অপর জনকে সহ অপরিচিত ২ ব্যক্তিকে মসজিদের বারান্দার সিড়িতে মারধর করছিল। ১ জন কে পুড়িয়ে হত্যা করে। অাহত অপর ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার চিকিৎসা চলছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও পুলিশ সুপার ঘটনাস্হল পরিদশঁন করছেন এবং পরিস্হিতি নিয়ন্তনের জন্য রাত ৮টা থেকে প্রশাসন ও এলাকায় ১৪৪ ধারাজারি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net