1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় থানা থেকেই সরবরাহ করা হবে জিডি ফরম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

নওগাঁয় থানা থেকেই সরবরাহ করা হবে জিডি ফরম

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৬৪ বার

সাধারণ ডায়েরি (জিডি) করার ফরম এখন থেকে নওগাঁ জেলার প্রতিটি থানা থেকেই সরবরাহ করা হবে। জিডি আবেদনকারী বিনা মূল্যেই এই ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম সংগ্রহ করে থানায় বসে কিংবা বাসায় পূরণ করেই জমা দিতে পারবেন।

মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার ও এম মামুন খান চিশতী, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান বিন ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ‘জিডি করতে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে বের হয়ে আসতেই এবং মানুষের সুবিধার কথা চিন্তা করেই জিডি আবেদনকারী ব্যক্তিদের থানা থেকেই জিডির ফরম সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে।

নওগাঁর ১১টি থানাতেই জিডির বই সরবরাহ করা হয়েছে। যিনি জিডি করবেন, দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাঁকে দুই পৃষ্ঠার একটি ফরম সরবরাহ করবেন। আবেদনকারী থানায় বসে পুলিশের সহায়তায় অথবা বাড়ি থেকে জিডি লিখে আনতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘থানা থেকেই বিশেষ ফরমেটের জিডি ফরম সরবরাহ করার ফলে সুবিধাভোগী অথবা দালালদের দৌরাত্ম অনেকটাই কমে আসবে। দালালের সহযোগিতা ছাড়াই আবেদনকারী নিজেই নতুন জিডি ফরমে আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net