1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাগ্রত দ্বীপ হাতিয়ায় প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

জাগ্রত দ্বীপ হাতিয়ায় প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ

জিল্লুর রহমান রাসেল,হাতিয়া প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৬৬ বার

চিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরন, গুনিজনদের সন্মাননা প্রদান ও আলোনচসভার মধ্য দিয়ে পালিত হলো অন লাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত দ্বীপ হাতিয়ার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় ভবনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এই উপলক্ষ্যে জাগ্রত দ্বীপ হাতিয়ার মহাপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এনামুল হক । বক্তব্য রাখেন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট ফজলে আজিম তুহিন, শিক্ষক নঈম শামীম খান , হাতিয়া সমিতি নোয়াখালীর সভাপতি আহসানুল করিম সোহেল, সমাজ কর্মী মেফতাহ উদ্দিন বাক্কু, ব্যবসায়ী আব্দুল কাদের, বাংলাদেশ কুটির হাতিয়ার সভাপতি মুশফিকুর রহিম মঞ্জু, ফাহিম উদ্দিন, সোহেল রানা প্রমূখ।

এসময় সাংবাদিকতায় আরটিভির হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরন, মোহনা টিভির প্রতিনিধি ফিরোজ উদ্দিন, খোলা কাগজের প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, স্বাস্থ্য সেবায় ডাক্তার নাজিম উদ্দিন, ডাক্তার নিজাম উদ্দিন মিজান সহ বিভিন্ন কেটাগরিতে ২১জন ব্যাক্তি ও ৩১টি সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সন্মাননা দেওয়া হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন- তিলোত্তমা হাতিয়া, দ্বীপাঞ্চল হাতিয়া,নিঝুম বøাড ফাউন্ডেশন, প্রজন্ম হাতিয়া, হাতিয়া মানব কল্যাণ ফোরাম সহ হাতিয়ার প্রায় ৩১ টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা

আলোচনা ও সন্মাননা প্রদান শেষে একশত জন ছিন্নমুল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net