1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী অশোক দেব লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী অশোক দেব লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪৪৫ বার

রাজু চৌধুরী, চট্টগ্রাম -চট্টগ্রামে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী কোতোয়ালী থানাধিন রঘুনাথ বাড়ির অজিত দেবের ছেলে অশোক দেব ওরফে লিটনকে বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সিএমপি কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ৷ আটক হওয়া লিটনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে৷ লিটন মূলত একজন দলীয় ক্যাডার হিসেবে কাজ করে চসিক মেয়রের অনুসারি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সিটি কর্পোরেশনের টেন্ডার সহ বিভিন্ন ক্ষেত্রে দাপট দেখাতো লিটন৷ তবে সে মূলত টেরিবাজার, জেলরোড, আন্দরকিল্লা, জামালখান সহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এমনকি অপহরণ কাজে৷ এছাড়া আশাপাশের এলাকায় ইয়াবা সিন্ডিকেটের নেতৃত্ব দেয় লিটনের কিশোর গ্যাং৷ ২০১০ সালে ৩ আগস্ট দুপুরে র‌্যাব পরিচয় দিয়ে জিইসি মোড়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় লিটকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের ১০ এপ্রিল জেল রোডের মুখে ছোরার ভয় দেখিয়ে ফেরদৌস ওয়াহিদ নামে এক ব্যবসায়ীকে মারধর করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার হওয়া দুই কলেজছাত্র জালাল উদ্দিন সাইমুন ওরফে অন্তর ও সাইদুর রহমান ওরফে নিয়াজের জবানবন্দিতে লিটনের নাম উঠে আসে। ২০১৭ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট ইজারাকে কেন্দ্র করে নগর ভবনের সামনে ছাত্রলীগ-যুবলীগ নামধারী দুগ্রুপে সংঘর্ষ গোলাগুলি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অশোক দেব লিটনসহ তিনজন গুলিবিদ্ধ হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, লিটনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৷ লিটনের বিরুদ্ধে একটা রেগুলার মামলা রুজু করা হয়েছে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net