ঢাকা   ১১:০৪:৫৬ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

হাটহাজারীতে খেলার মাঠ হিসেবে ব্যবহ্নত স্থানে গৃহ নির্মাণের চেষ্টায় উত্তজনা

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের হাটহাজারী উপজেলাস্থ চৌধুরী হাটের দক্ষিণ পশ্চিমে শাহজালাল স্কুলের পাশে একটি সরকারি জায়গায় ব্যবহ্নত ফুটবল খেলার মাঠ নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে দুটি দল।

এক পক্ষ চায় খেলার মাঠ, অন্যপক্ষ চায় গৃহনির্মাণ। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের বক্তব্য, এই মাঠে এলাকার ছেলেরা খেলাধুলো করে। পার্শ্ববর্তী স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে অনুষ্ঠিত হয়। আশপাশের লোকজন এখানে শরীরচর্চা করেন। সেই মাঠ বেদখল হওয়ার আশঙ্কা করছেন তারা।

জানা যায়, চট্টগ্রাম জেলা পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের’কে গৃহ নির্মাণের জন্য এই জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিলো ৩৫ বছর পূর্বেই। কিন্তু এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা নির্মাণ আর হয়নি।
তখন থেকে এই জায়গাটি ‘দামুয়া পুকুর খেলার মাঠ’ হিসেবে পরিচিত হয়।

এদিকে, এই মাঠটি জেলা পরিষদ থেকে প্লটের লিজ নিয়ে একপক্ষ গৃহ নির্মাণ করতে চায়। এ নিয়ে ক্রীড়ামোদী খেলোয়াড়দের সাথে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তারা মাঠটি রক্ষা করার দাবিতে ওই মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় হাজারো ক্রীড়ামোদী ছেলেরা স্লোগানে স্লোগানে মাঠের সমাবেশে মিলিত হয়। তাদের একটাই দাবি ‘মাঠ চাই’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি