1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেডিকেল শিক্ষার্থীর 'চা কুটির' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মেডিকেল শিক্ষার্থীর ‘চা কুটির’

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ২৪৭ বার

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের এমবিবিএস ৩য় বর্ষের শিক্ষার্থী সীমান্ত ইসলাম। সুদর্শন ও ফ্যাশনপ্রিয়। প্রখর মেধাবী। সদা হাসিমুখ এই তরুণ চা বিক্রি করেন নরসুন্দা নদীর ওপর নির্মিত মুক্তমঞ্চে। এতসব গূণের অধিকারী হওয়া সত্ত্বেও চা বিক্রি কেন?

উত্তর দিলেন সীমান্ত নিজেই। বললেন, এই ছোট্ট বয়সে জীবনে চরম হোঁচট খেয়েছি। শিখেছি জীবন বাস্তবতা কী। কিন্তু দমে যাওয়ার পাত্র আমি নই। তাই ‘চা কুটির’ নামের একটা প্রতিষ্ঠান দাঁড় করেছি। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার এটাই আমার শক্ত হাতিয়ার।

চা কুটিরে ‘বুলেট চা’, ‘প্রেম চা’, ‘মালাই চা’, ‘শাহী চা’সহ বিশ প্রকারের চা পাওয়া যায়। কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন মুক্তমঞ্চে আগত দর্শনার্থী, স্থানীয় বাসিন্দা-ব্যবসায়ী ও শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় এইসব চা।

সীমান্তের সাথে ব্যবসায়ীক অংশীদার হিসেবে আছেন তারই বন্ধু মোস্তাফিজ মারুফ। তিনি বিবিএ’র শিক্ষার্থী। সীমান্ত ও মারুফকে চোখে দেখার পর মনে হলো, আমরা শুধু মুখেই বলে থাকি, কোনো কাজকেই ছোট করে দেখা ঠিক নয়। কিন্তু কেউ কি তা করে দেখিয়েছি? সীমান্ত ও মারুফ ঠিকই কথাটার সত্যতা প্রমাণ করেছেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে চা বিক্রির ব্যবসা শুরু করেছেন সীমান্তরা। দিনে ক্লাস করেন। ক্লাস শেষে এসে বসেন চা কুটিরে। রাত ১০টা পর্যন্ত চা বিক্রি করেন তারা। প্রতিদিন আট শ থেকে এক হাজার টাকা আয় হয়।

সীমান্ত জানান, জেলার করিমগঞ্জ, নিকলি ও বাজিতপুর উপজেলায় আরও তিনটি শাখা অচিরেই উদ্বোধন হচ্ছে। ‘চা কুটির’ অংশগ্রহণ করছে বিভিন্ন ইভেন্টে। এছাড়াও দ্রুত গতিতে এগিয়ে চলছে ফাস্টফুড রেস্টুরেন্টের কাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net