1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন থেকে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

সুন্দরবন থেকে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারী আটক

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২৬৪ বার

পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে সাড়ে ৪ হাজার ফুট নাইলনের দড়ির ফাঁদসহ আলম শেখ (৪৮) নামে এক শিকারীকে আটক করেছে বনবিভাগ। সোমবার দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার স্বীকারোক্তিতে ওই এলাকার একটি ছোট খাল থেকে একটি ডিঙি নৌকা এবং নৌকায় রাখা ১৬বান্ডিল বড়সি, ৮ক্যান বরফ ও একটি দা জব্দ করে বনরক্ষীরা। আটক আলম শেখ বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাবিব শেখের ছেলে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে বনরক্ষীরা আটক করে ওই শিকারীকে। এসময় বাদামতলা বনের ভেতর থেকে সাড়ে চার হাজার ফুট হরিণ ধরা ফাঁদ উদ্ধার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
কটকা অভারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, আলম শেখ একজন পেশাদার হরিণ শিকারী। তার সঙ্গে আরো সহযোগী রয়েছে বলে ধারণ করা হচ্ছে। তাদেরকে ধরার জন্য তাকে নিয়ে বনের বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net