1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ যুবক-যুবতী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ যুবক-যুবতী আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৩৮ বার

কক্সবাজার শহরের লিংক রোড় থেকে হানিফ পরিবহনের একটি বাস তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি বাস তল্লাশী করে তাদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র্যাব- ১৫ সহকারী পরিচালক আবদুল্লাহ মোঃ শেখ সাদী।

আটকরা হলেন, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার জাহিদ হোসেনের স্ত্রী জিয়াসমিন বেগম ঝুমুর (২৩) ও মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আমান উল্লাহর ছেলে মোঃ করিম (১৮)।

সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোঃ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড় এলাকায় হানিফ পরিবহনের একটি বাস তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব সদস্যরা।

আটককৃতদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net