1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামইরহাটে হাসুয়ার আঘাতে যুবক খুনঃ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

ধামইরহাটে হাসুয়ার আঘাতে যুবক খুনঃ আটক ১

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৮৭ বার

নওগাঁর ধামইরহাটে প্রতিবেশী এনামুল হক রাজুর হাসুয়ার আঘাতে মোস্তফা (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এঘটনায় এনামুল হক রাজুকে আটক করেছে থানা পুলিশ।

নিহত মোস্তফা ধামইরহাট উপজেলার রামপুরা তাহেরপুর এলাকার আব্দুস সামাদের ছেলে এবং রাজু(৩২) একই এলাকার টিটুর ছেলে।

শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তাহেরপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, নেশা করার কথা রাজু’র পিতা টিটুকে বলে দেয়ায় ক্ষোভে রাজু হাসুয়া দিয়ে মোস্তফার গলায় কোপ দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে দ্রুত নিকবর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়ার পথে মোস্তফা মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মুমিন জানিয়েছেন, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আসামি এনামুল হক রাজুকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net