1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় মসজিদগুলোতে দোয়া ও মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম 

ডেমরায় মসজিদগুলোতে দোয়া ও মাস্ক বিতরণ

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৩২১ বার

প্রয়াত আওয়ামী লীগের এমপি-নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনাসহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া ও মাস্ক বিতরণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের নির্দেশনায় শুক্রবার জুম্মা নামাজের সময় ওই ওয়ার্ডের ২২ টি মসজিদে একযোগে এ দোয়া করা হয়। এ সময় মসজিদগুলোতে প্রবেশের পথে মুসল্লিদের মাঝে মাস্ক বিরতণসহ করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।

মাহমুদুল হাসান পলিন বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে অধিবাসীরা আতঙ্কের মধ্যে থাকলেও ৬৮ নম্বর ওয়ার্ডে ভয়ের কিছু নেই। প্রয়োজন শুধু জনসচেতনতা। তাই জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য করোনা প্রতিরোধ বিষয়ক নানা নির্দেশনা দেওয়াসহ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে যা অব্যাহত থাকবে। এছাড়া এ ওয়ার্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা শতভাগ পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী বাজার মার্কেটের দোকানপাট খোলা ও বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের চলাচল, অভ্যন্তরীণ যানবাহন চলাচল, মসজিদ-মাদ্রাসা পরিচালনাসহ করোনা ভাইরাস মোকাবেলা সকল কার্যক্রম মনিটরিংসহ পরিচালনা করা হচ্ছে। এদিেিক করোনা পরিস্থিতি ৬৮ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে ও করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net