ঢাকা   ১০:১২:২৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা সুইমং মারমা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুইমং মারমা আর নেই। গতকাল রবিবার (১৬ মে) বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়ীতে পরলোক গমন করেন। তিনি ভাতাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

আজ সোমবার (১৭ মে) বিকালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুইমং মারমার(৮০) নিজবাড়ী কালাপানির শ্বশানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ আমির হোসেন’র উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা পরিয়দ সদস্য এম.এ. জব্বার, রেম্রাচাই চৌধুরী, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরীসহ বীর মুক্তিযুদ্ধা ও সর্বোস্তের মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযুদ্ধা সুইমং মারমার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং মরদেহে পুস্পমাল্য অর্পন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি