1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেত্রকোণায় ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

নেত্রকোণায় ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মুহা. জহিরুল ইসলাম অসীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩১৩ বার

নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার বিকালে পূর্বধলার জারিয়া ও দূর্গাপুরের বাগচা পাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দরিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ রিয়াজ উদ্দিন ওরফে রিয়াদ (৩০), একই উপজেলার ডুগুলিয়া ফকির বাড়ীর বাবুল মিয়ার পুত্র শফিকুল ইসলাম (২৮) ও নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার চর মোক্তারপাড়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র শিহাব উদ্দিন (৪০)।

নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আলাউদ্দিনের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পূর্বধলা উপজেলার জারিয়া ১১ আনসার ব্যাটালিয়নের সামনের সড়কে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিন ওরফে রিয়াদ ও শফিকুল ইসলামকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী শিহাবকে আটক করা হয়।

পরে ডিবি’র এস আই আলাউদ্দিন বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net