ঢাকা   ০২:১৩:৩৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

বাইপাইল পাইকারী কাপড়ের মার্কেট পানি বন্দি,কয়েক কোটি টাকার ক্ষতির আসংখ্যা

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৭১১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল মোরে অবস্হিত পাইকারি কাপড়ের মার্কেট বৃষ্টির পানি ড্রেনেজ ব্যাবস্হা কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রায় ২কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন মার্কেটের ব্যাবসায়ীরা।

১লা জুন রোজ মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল মোরে অবস্থিত মার্কেটের ভিতরে হাটু পানি জমেছে । ব্যবসায়িরা জানান বাইপাইলে বৃষ্টির পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় আমাদের আজকে এই পরিণতি। মহামারী করোনাভাইরাস এর কারণে আমরা ব্যবসা নিয়ে সংকটে আছি।

ঈদের পরে নতুন করে স্বপ্ন দেখেছিলাম ব্যবসা করার। কিন্তু আজকের বৃষ্টিতে আমাদের সেই স্বপ্ন ধুয়ে মুছে গেছে।
চোখে পড়ে দোকানীরা হাটু সমান ময়লা পানিতে ভিজে কাপড়ের থান স্হানান্তর করে শুকানোর চেষ্টা করছেন।

ব্যবসায়ীরা জানান, আজ সকালের মুষলধারে বৃষ্টিতে মার্কেটে পানি ঢুকে প্রায় ১০-১৫ কোটি টাকার কাপড় ভিজে যায়। আমরা দোকান থেকে কাপড় বের করে শুকাতে দিয়েছি। এই কাপড় শুকিয়ে বিক্রি করলে প্রায় দু’থেকে আড়াই কোটি টাকার লোকসান গুনতে হবে আমাদেরকে।

এসএস এন্টারপ্রাইজের মালিক আহসান উল্লাহ বলেন, রাতে আমার দোকানে এক ছোট ভাই থাকে, সে ভোরে আমাকে খবর দেয় দোকানে পানি ঢুকেছে।

আমি দোকানে এসে কাপড় গুলো টেনে বের করি এবং তা শুকাতে দেই। এই পানিতে আমার ১৬ হাজার টাকা দামের ৪০-৫০টি থান ভিজে গেছে। এছাড়াও প্রায় শতাধিক ওয়ানপিচ ভিজে গেছে, যার দাম আছে ২০০-২৫০ টাকা। সব মিলিয়ে আমার ৭-৮ লাখ টাকার কাপড় ভিজে গেছে।

ভুইয়া বস্ত্র বিতানের মালিক সেলিম ভূইয়া জানান আমার ছাপা ও এক কালারের প্রায় ৮-১০ লাখ টাকার কাপর ভিজে গেছে, যা শুকিয়ে কমদামে বিক্রি করলেও ২-৩ লাখ টাকার ক্ষতি হবে।

আল সাদিয়া বস্ত্রালয়ের প্রোপাইটার মোঃ আনিস বলেন, আমার পপলিন কাপড়ের প্রায় ৪০০ থান ভিজে গেছে, যার দাম ১৫০০ টাকা করে। কালার কাপরের প্রায় ৫০০ থান ভিজেগেছে, যার দাম ১৬০০ টাকা করে। তাতে সব মিলিয়ে ১২-১৫ লাখ টাকার কাপড় ভিজে গেজে। যদি শুকিয়ে বিক্রি করতে পারি, তাহলে হয় তো ৩-৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হবে। আর বিক্রি করতে না পারলে পুরোটাই ক্ষতি হবে।

মার্কেটের চেয়ারম্যান আওলাদ হোসেন সাংবাদিকদের জানান, সকালে মার্কেটে পানি উঠার খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি মার্কেটের ১০৩টি দোকান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সব দোকানীদের ১০-১৫ লাখ টাকার কাপড় ভিজে গেছে। যদি এই কাপড় শুকিয়ে বিক্রি করতে পারে। তাহলে হয় তো ক্ষয়-ক্ষতি কিছুটা কম হবে। তারপরেও সব দোকান মিলিয়ে দুই থেকে আড়াই কোটি টাকার লোকসান গুনতে হবে।

কাপর ব্যাবসায়ীসহ স্হানীয় বাসিন্দাদের দাবী পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা আরও বড় ধরনের ক্ষতির মুখে পরবো। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সংস্লিস্টদের প্রতি জোর দাবি করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি