1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইমোতে সম্পর্ক করে বাসায় ডেকে মুক্তিপণ আদায়ে নারীসহ ৪ প্রতারক আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

ইমোতে সম্পর্ক করে বাসায় ডেকে মুক্তিপণ আদায়ে নারীসহ ৪ প্রতারক আটক

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৯৮ বার

আশুলিয়ায় নারীকে দিয়ে ইমোতে সম্পর্ক করে বাসায় ডেকে মুক্তিপণ আদায়ে নারীসহ ৪ প্রতারককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার উপজেলার আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইলের কোহিনুর গেট এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৪জনকে আটক করেন আশুলিয়া থানা পুলিশ ।

৫জুন শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক ইকবাল হোসেন।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সাভার উপজেলার আশুলিয়ার থানার নয়ারহাট ও কোহিনুর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-নাটোর জেলার নলডাঙ্গা থানার তোপাপুকুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫),
টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সিলিমপুর গ্রামের হাসি আক্তার (২৮), একই জেলার নাগরপুর থানার পাইসানা উত্তর পাড়া গ্রামের বাবি কাদের খানের ছেলে ফিরোজ আল মামুন (২৭) ও পাবনা জেলার সুজানগর থানার পয়রান গ্রামের নজরুল ইসলামের ছেলে হৃদয় (১৮)।

পুলিশ জানায়, ভুক্তভোগীর সাথে ইমো’র মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারকরা। পরে কৌশলে বাসায় ডেকে নিয়ে মারধর করার এক পর্যায়ে মুক্তিপণ দাবি করেন তারা ।

ভুক্তভোগী ওই যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা ও মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে দেয় প্রতারক চক্র । ভুক্তভোগী বলেন,আমি সম্মানহানির ভয়ে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে আসার কয়েক দিন পর মেসেজের মাধ্যমে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগ দেন ওই যুবক।

পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, সেই মেসেজের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
তাদের কাছ থেকে মুক্তিপণের ৬০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন এবং তাদেরকে আটকের চেষ্টাও চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net