1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ইয়াবা হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

ডেমরায় ইয়াবা হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪৬৫ বার

রাজধানীর ডেমরায় পুলিশের পৃথক অভিযানে দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ যার অনুমান মূল্য ৩২ হাজার টাকা। মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার দিনগত রাতে ডেমরার রানীমহল ও কোনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব এলাকায় বসবাসরত ফরিদপুরের নগরকান্দা থানার লক্ষণদিয়া গ্রামের মৃত সোহেল হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২০) ও ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকায় বসবাসরত বরিশালের মুলাদি থানার মো. আব্দুল করিম গাজীর ছেলে মো. ইমরান গাজী (৩৫)।

এসব বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার সুমনের কাছে হেরোইন ও ইমরানের কাছে ইয়াবা পাওয়া গেছে। তারা ডেমরায় দীর্ঘ দিন ধরে হেরোইন ও ইয়াবা বিক্রি করে যুবসমাজকে ধ্বংস করে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net