1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় সংকট মোকাবিলায় আ. লীগ-জাপা একযোগে কাজ করবে : বাবলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

জাতীয় সংকট মোকাবিলায় আ. লীগ-জাপা একযোগে কাজ করবে : বাবলা

জাফরুল আলম:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৬০ বার

জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা সংকট মোকাবেলাসহ জাতীয় যেকোন সংকট মোকাবেলায় সরকারি দল আওয়ামী লীগ সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে জাতীয় পার্টি। এছাড়া ইসলামী মূল্যবোধকে সমুন্নত রাখাসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে সক্রিয় থাকবে জাতীয় পার্টি।

আজ সোমবার (২৮ জুন) বিকেলে শ্যামপুরের নিজ কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর ৩৫টি মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাবলা আরো বলেন, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ। এখন প্রবৃদ্ধি হিসাবের সময় নয়।কারণ, বৈশ্বিক মহামারী করোনার করাল থাবায় বিশ্বের সাথে সাথে আমাদেরও অর্থনীতি এবং বৈশ্বিক বানিজ্যের ঘাটতির কারণে অনেকটা বিপর্যস্ত। করোনা ভাইরাসের প্রথম ধাক্কা না সামলাতেই দ্বিতীয় ঢেউ অর্থনীতির চাকাকে আরো পিছনে ফেলে দিয়েছে। এই ভাইরাস থেকে জনগণকে নিরাপদ ও রক্ষা করতে সরকার ইতিমধ্যে স্বাস্থ্যখাতসহ অনেক খাতে বিপুল অর্থ ভূর্তকি দিয়েছে। দেশের বাইরে থেকে টিকা ক্রয় করে তা জনগণকে বিনামূল্যে প্রদান করা হয়েছে।

তিনি বলেন, বলেন, দেশের স্বাস্থ্যসেবা আরো উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রুপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ।

মহামারি করোনাকালে প্রমান হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই, দেশেই সুচিকৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবেনা। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার।

এ সময় আরো বক্তব্য রাখেন ৫২ নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন, ৫৮ নং ওর্য়াড কাউন্সিলর সফিকুর রহমান সাইজুল, সংরক্ষিত ওর্য়াড কাউন্সিলর খালেদা আলম, নাজমা খোকন, সাহিদা বেগম, সাথী আক্তার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডি,কে সমির, স্থানীয় আ’লীগ নেতা শরীফ আলমগীর, খলিলুর রহমান, ইন্দ্রজিত দাস, নির্মল খাসকেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net