1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলায় ১৯ টি আদালতে ১০৪ জনের জরিমানা, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলায় ১৯ টি আদালতে ১০৪ জনের জরিমানা, আটক ২

ভোলা প্রতিনিধি ।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৩০ বার

করোনা সংক্রামন প্রতিরোধে সারা দেশে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেন সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম দিনের অভিযানে ভোলায় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী কঠোর অবস্থানে মাঠে নামে। লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় জেলায় ২ জনকে আটকের পাশাপাশি ১০৪ জনের ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সাত উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ১০৯ টি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের একধিক ভ্রাম্যমান আদালতের ১৯ দল জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় লকডাউন উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়া ও মাস্ক না পরার অপরাধে সিরাজ ও মোরশেদ নামে ২ যুবককে আটক করা হয়। এছাড়া ৯৯টি মামলায় ১০৪ জনকে ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় জেলা প্রশাসক কার্যালয় সূত্র।

অপরদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন- কিন্তু সবাই কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ একেবারে অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় দেয়া হচ্ছে ছাড়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net