1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোভিট-১৯ মোকাবেলায় দিনাজপুরের ৩ উপজেলায় বাংলাাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশিনের চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

কোভিট-১৯ মোকাবেলায় দিনাজপুরের ৩ উপজেলায় বাংলাাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশিনের চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০৬ বার

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্দ্যোগে দিনাজপুরের পাবুর্তীপুর, সদর ও বিরল উপজেলার সহ¯্রাধিক অসহায় কর্মহীন গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান।

করোনাকালীন মহামারীর এসময়ে জেলার বিভিন্ন অঞ্চলের কর্মহীন হয়ে পড়া দিন মজুর, এতিম, দু:স্থ্য অসহায় মানুষদের চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে সেনাবহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সদস্যরা।

১০ জুলাই শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর স্কুল মাঠ প্রাঙ্গনে ইউনিয়নের ২ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কালে বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সেনাবাহিনী জেলার প্রতিটি উপজেলায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা সেনাবাহিনীর নিজস্ব উদ্দ্যোগে মানবিক সহায়তা হিসেবে বিনামুল্যে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরন এবং খাদ্য সামগ্রী দিয়ে আসছি।

এসময় তিনি আরো বলেন,করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। লকডাউন কার্যকরের মাধ্যমে সংক্রমন কমিয়ে আনতে জনগনেরর সহযোগিতা কমানা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা সমন্বয়কারী ৩৬ বীর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান, ক্যাপ্টেন নির্ঝর,বিরল উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু,সদরের ৪ নং শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম।

মেজর আব্দুল্লাহ আল ইমরান জানান, ১০ জুলাই শনিবার সকালে ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পাবতীপুর ষ্টেডিয়ামে ৮ শতাধিক রোগীকে বিনামুল্য চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী এবং বিরল উপজেলা সরকারী কলেজ মাঠে দেড় শতাধিক এবং সদরের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ২ শতাধিক অসহায় মানুষদের মানবিক খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net