1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে ২জনের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র লাকসামে চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মান্দায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে ২জনের মর্মান্তিক মৃত্যু

কাজী কামাল হোসেন, নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৯৬ বার

নওগাঁর মান্দায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে আম্বিয়া বেগম (৪০) এবং রোমান হোসেন(৮) নামে ২জনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার(১৫ জুলাই) বিকেলে মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের মান্দা কোলার বিলে ঘটেছে।

নিহত আম্বিয়া উপজেলার বড়পই গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী এবং রোমান হোসেন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা ফুপু এবং ভাতিজা।

স্থানীয় সূত্রে এবং মান্দা থানার এসআই জাহিদ হোসেন জানান, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লার ছেলে মাহফুজুর রহমান মোল্লা খুদিয়া ডাঙ্গা মৎস্য সমবায় সমিতির সভাপতি বিলাশ চন্দ্রের নিকট থেকে সাব-লিজ নিয়ে উপজেলার মান্দা কোলার বিলে মাছ চাষ করছিলেন। একাজের জন্যে তিনি বৈদ্যুতিক সংযোগ টেনে বৈদ্যুতিক বাতি সহ বিভিন্ন কাজে ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করেই আজ এই বৈদ্যুতিক তারে জড়িয়ে তারা মৃত্যু বরণ করেছেন।

এবিষয়ে একাধিকবার মুঠো ফোনে কল দিলেও অভিযুক্ত মাহফুজুর রহমান ফোন রিসিভ করেননি(০১৭১৫১৪০০৪৭)।

মান্দা উপজেলার পল্লীবিদ্যু সমিতির ডিজিএম সাইদুজ্জামান জানান, আমার জানামতে ঐ বিলে মাছ চাষের জন্যে বৈধ ভাবে কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়নি। এখানে যদি কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ থাকে তবে তা সম্পূর্ণ অবৈধ। ঘটনাটি জানার সাথে সাথে আমি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোক পাঠিয়েছি তারা এখনো সেখানেই আছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত ভাবে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net