1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ঈদগাঁওতে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৭৮ বার

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে।

এ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ই-মেইলে অভিযোগ দায়ের করেছেন নূরুল ইসলাম নামের একজন ভোক্তভোগি।

তিনি ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এর শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সচিব।

অভিযোগে জানা যায়, তিনি ঈদগাঁও বাজারের বাঁশঘাটা রোডে অবস্থিত মেসার্স ইলা হার্ডওয়্যার এন্ড ইলেক্ট্রনিক্স (টুনু পালের দোকান) থেকে গত ১৪ জুলাই ইঁদুর মারার এক প্যাকেট বিষটোপ ক্রয় করেন।

পণ্যের প্যাকেটে ৪০ টাকা মূল্য নির্ধারিত থাকলেও দোকানদার তার নিকট থেকে ৬০ টাকা মূল্য রাখেন। অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি দোকানদারকে অবগত করলে ‘আগের কেনা মাল, এখন দাম বেশি’ বলে দোকানদার তাকে প্রবোধ দেন।

পরে পণ্য ক্রয়ের রশিদ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তিনি অভিযোগটি দায়ের করেন।

সূত্রে আরও জানা যায়, তিনি মাস তিনেক পূর্বেও একই দোকান থেকে একই পণ্য ক্রয় করলে তখনো ৬০ টাকা মূল্য রাখেন। তখন রশিদ না নেওয়ায় তিনি অভিযোগ করতে পারেন নি।

জানা যায়, টুনু পালের দোকানটি টুনু পাল বেঁচে থাকাকালে দীর্ঘ অনেক বছর ধরে সুনামের সাথে ব্যবসা করেছে। টুনু পালের মৃত্যু পরবর্তী তার সন্তানেরা ব্যবসার হাল ধরলে অতি লোভের কারণে পিতার ব্যবসায়িক সুনাম অক্ষুন্ন রাখতে ব্যর্থ হন।

বাস স্টেশনের ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, ইঁদুর মারার একই বিষটোপ তিনি ৩৭ টাকা দরে বিক্রি করেন। ৪০ টাকার পণ্য ৬০ টাকায় বিক্রি করা অবশ্যই গ্রাহক হয়রানী।

জানতে চাইলে অভিযুক্ত ব্যবসায়ী মিল্টন পাল বলেন, আমারটা হার্ডওয়্যারের দোকান। ইঁদুর মারার ওষুধ বিক্রি করি না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার এর সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন বলেন, অভিযোগ নথিভুক্ত করেছি। দুই পক্ষের উপস্থিতিতে শুনানির মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net