1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের করোনা হেল্প লাইন উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

মাগুরায় অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের করোনা হেল্প লাইন উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫২০ বার

মাগুরায় “অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন’ এর উদ্যোগে ২৬ জুলাই সোমবার দুপুরে করোনা হেল্প লাইন উদ্বোধন ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে সংগঠনটির খামারপাড়াস্থ কার্যালয়ে করোনা হেল্প লাইন উদ্বোধন ও বড়বিলা মাঠে ৫ লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও হেল্প লাইন কার্যক্রমের প্রধান সমন্বয়ক আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র শরিয়াত উল্লাহ রাজন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, টিম লিডার রিপন রাফি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য জিহাদ মিয়া, মহসিন মোল্লা, রিপন মোল্লা, নূর ইসলাম, খান শাহরিয়ার খুশবু, তরুমিয়াসহ আরো অনেকে।
পরে উপজেলার বড়বিলের জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়।

মহান মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুর বাহিনী (আকবর বাহিনী) বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক মরহুম আকবার হোসেন মিয়ার নামে প্রতিষ্ঠিত অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের
হেল্প লাইন কার্যক্রমের প্রধান সমন্বয়ক শরিয়াত উল্লাহ রাজন জানান, ৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কর্মসূচির শুরু করা হলো। আগামীতে আরো সংযোজন করা হবে। আমিও আমার পিতার মতো মানুষের পাশে থাকতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ বলেন, মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর মহোদয়ের পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে উপজেলার করোনা রোগিদের অক্সিজেনসহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি হটলাইন টিম তাদের কার্যক্রম শুরু করেছে। ‘৮৭ ফাউন্ডেশন’ ও ‘আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থা’ও এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আকবর হোসেন ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার বিত্তবানদের করোনাকালীন এ দুঃসময়ে গরীব, দুস্থ, অসহায় ও করোনা আক্রান্তদের পাশে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net