1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট- ৪ আসনে উপনির্বাচন ইসিতে বিএনপি’র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, জাপা’র প্রাথর্ীতা বৈধ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত

বাগেরহাট- ৪ আসনে উপনির্বাচন ইসিতে বিএনপি’র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, জাপা’র প্রাথর্ীতা বৈধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮৭ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেয়া বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্রটি বাতিলের বিষয়ে রিটানিং অফিসারের দেয়া সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সাথে জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হয়েছে। বৃহষ্পতিবার দিনভর নির্বাচন কমিশন শুনানী শেষে তাদের এই সিদ্ধান্ত জানায়। এখন আগামী ২১ মার্চের নির্ধারিত উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আমিরুল আলম মিলনকে জাপা প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর সাথে এখন প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। তবে বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
এরআগে গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে অংশ নেয়া বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রখ ঋণ খেলাপী ও পৌর কর পরিশোধ না এবং জাতীয় পার্টির ঋণ খেলাপী বলে এই দুই প্রাথর্ীও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটানিং কর্মকর্তা। তখন আওয়ামী লীগের প্রার্থী আমিরুল আলম মিলনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে।
বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন জানান, নির্বাচন কমিশন শুনানী শেষে আমার মনোনয়পত্রটি অবৈধ বলে আদেশ দিয়েছে। আমি ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net