1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুসলমানদের উপর ভারতের বর্বরোচিত হামলার প্রতিবাদে নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মুসলমানদের উপর ভারতের বর্বরোচিত হামলার প্রতিবাদে নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮৭ বার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম।।
ভারতের দিল্লিতে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিক্ষোভ মিছিলটি মহাসড়কের পানিউমদা বাজার থেকে শুরু হয়ে ফিলিং স্টেশনে গিয়ে শেষ হয়। পরেমুসলমানদের উপর ভারতের বর্বরোচিত হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা। পরে পানিউমদা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউপি সদস্য আরজদ আলীর সভাপতিত্বে ও ডিএসবি মোহাইমিন চৌধুরীর পরিচালনায় এতে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, মুফতি শাহরিয়াজ, মনসুর আলম, ইউপি সদস্য মুহিত মিয়া, মজলু আহমেদ, মনজুর আলী, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা কাউসার আহমেদ, মাওলানা শামিম আহমেদ, মাওলানা রাহাত আহমেদ, অনু আহমেদ, প্রভাষক শাহেদুজ্জামান ফরহাদ, শামসুদ্দিন জনি, আনিছ মিয়া, ফয়জুর রহমান, মুকুল মিয়া, আবুল ফজল, ফয়ছল আহমদ, আব্দুল মালেক, জাহিদ আহমেদ চৌধুরী, সোনা মিয়া, কালাম আহমেদ,জয় মিয়া, মজনু মিয়া, মুজিবুর রহমান, তোফাজ্জুল ইসলাম, আব্দুল হাই, খালেদ আহমেদ, সামছুল রহমান রাহাদ, আহমেদ,হাবিবুর রহমান, মুজিবুর রহমান,লিংকন আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদি গোষ্ঠি সে দেশের মুসলমানদের উপর যেভাবে জুলুম নির্যাতনের শুরু করেছে, তার বিরুদ্ধে শান্তিকামী জনতা প্রতিরোধ গড়ে না তুললে বিশ্ব শান্তির জন্য বিপর্যয় বয়ে আনবে। বক্তারা আরো বলেন- ‘অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে ভারতের মুসলিম নির্যাতন হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।’ বক্তারা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও সহিংসতার জন্য জড়িতদের শাস্তির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net