1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সুস্থতা কামনা করলো ড্যাব কেন্দ্রীয় কমিটি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সুস্থতা কামনা করলো ড্যাব কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১০ বার

করোনায় আক্রান্ত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সুস্থ্যতা কামনা করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটি।

রোববার (৮ আগস্ট) ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাঃ মোহাম্মদ ফখরুজ্জামান
সাক্ষরিত এক বিবৃতিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম তাঁর আশু রোগমুক্তি ও সুস্থ দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁরা ড্যাব এর সর্বস্তরের নেতা-কর্মীদের ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তির জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।

এদিকে ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান বলেন, অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী গত কিছুদিন ধরে মৃদু সংক্রমনে ভুগছিলেন, আজ ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর করোনা পরীক্ষা করানো হলে তার পজিটিভ রিপোর্ট আসে। তাৎক্ষনিক কভিড ১৯ চিকিৎসকদের পরামর্শে উনাকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের কভিড আইসোলেশন ইউনিটের কেবিন ব্লকে ভর্তি করে চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে। বর্তমান উনার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। যেহেতু উনি হাইপারটেনশনের রুগী তাই উনাকে নিয়ে চিকিৎসকরা সতর্ক অবস্থানে রয়েছেন। ইনশাআল্লাহ, আমরা আশা করছি উনি অতি শীগ্রই সুস্থ হয়ে উঠবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net