1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর গণমোনাজাত রাষ্ট্রীয়ভাবে পালন করুন - _____বাংলাদেশ বন্ধু সমাজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধুর গণমোনাজাত রাষ্ট্রীয়ভাবে পালন করুন – _____বাংলাদেশ বন্ধু সমাজ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪১৫ বার

১৫ আগস্ট, ২০২১ রবিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে বাংলাদেশ বন্ধু সমাজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশব্যাপী গণমোনাজাত রাষ্ট্রীয়ভাবে পালন করার আহবান জানিয়েছে, সংগঠনের সভাপতি এফ আহমেদ খান রাজীব বলেন, বঙ্গবন্ধু কোনো ব্যক্তি বা দলের একক বিষয় নয়, তিনি হলেন সারা বাংলাদেশের ১৮ কোটি জনগনের, আর সে কারণেই বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস ও নির্মম হত্যাকান্ডের এই শোকাহত দিনে ২০১৭ সালের ১৫ আগস্ট গণমোনাজাতের কার্যক্রম শুরু করি।

সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই গণমোনাজাতের মাধ্যমে, আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে স্মরণ করছি। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, কাদা ছোড়াছুড়ির বন্ধ করতে হবে। এই করোনা মহামারীর দূর্সময়ে ও আমরা একত্রিত হতে পারিনি। বঙ্গবন্ধু বিভক্তি জাতি দেখতে চাননি, তিনি দেশপ্রেমিক নাগরিকদের দেখতে চেয়েছিলেন। সবার আগে দেশ, একথা বিশ্বাস করতেন বলেই, সেদিন কালরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেদিন শিশু রাসেলকে ও তারা নির্দয় ভাবে মেরে ফেলেছিল।যারা এই ধরনের নৃশংস ঘটনা ঘটায়, জাতি কোনো দিন ও তাদের ক্ষমা করবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহীর বন্ধু হাবিবুর রহমান, টাঙ্গাইলের বন্ধু এডভোকেট আবু বকর সিদ্দিক, ক্লোজ আপ ২০০৮ এর অন্যতম শিল্পী শরিফুল ইসলাম বঙ্গবন্ধুকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করেন। এবং মাওলানা মুশফিকুর রহমান গণমোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন টি মনী খান।এই সময় হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণমোনাজাতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net