1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

মাগুরায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৭৬ বার

মাগুরার শ্রীপুর উপজেলা হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৩০ আগষ্ট সোমবার বিকেলে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন।
স্থানীয় আওয়ামী লীগের আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, কৃষক লীগের সভাপতি খবির হোসেন খানসহ অন্যরা।
শ্রীপুর সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিখনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস বাঁশী, সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সিহাব, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আবদুস সবুর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়েন উদ্দিন বিশ্বাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, যুগলীগনেতা বাবুল রেজা, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল,ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক আবদুর রহিম।
আলোচনা সভা শেষে মাওলানা আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net